• Jan 26, 2026
  • 3
  • 15
  • 146
19 day ago |
All Level

সন্ন্যাস জীবন নয়, দুনিয়াবী জীবনেই প্রকৃত মুক্তি

জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার ও জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন তথা জীবনটাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো নিজের সত্যিকারের ভালোলাগা বা Passion-কে খুঁজে বের করা। প্রখ্যাত দার্শনিক মাওলানা জালালুদ্দিন রুমী বলেছেন, "প্রত্যেকটা মানুষকে বিশেষ কোন উদ্দেশ্যে তৈরী করা হয়েছে এবং সে উদ্দেশ্য পূরণের প্রতি তার ভালোলাগাও তৈরী করে দেয়া হয়েছে।" জীবনের দুইটা বাস্তব রূপ আমরা সবসময় দেখতে পাই। এর একটি হচ্ছে, হৃদয় ঘটিত বাস্তবতা বা আবেগের চরম বহি:প্রকাশ; আর অন্যটি হচ্ছে, মস্তিষ্ক নি:সৃত বাস্তবতা বা বিবেকের বৈষয়িক যুক্তিনির্ভর বিচার-বিশ্লেষণ। এর প্রথমটা হৃদয় থেকে শুরু হয়ে আমাদের ব্রেনের ডানপাশে গিয়ে শেষ হয়। আর বৈষয়িক চিন্তা সরাসরি ব্রেনের বামপাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দুই বাস্তবতা পরস্পর বিরোধী এবং সৃষ্টিকর্তা এদেরকে ব্রেনের আলাদা আলাদা অংশ হতে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন বিধায় এর যেকোন একটাকে অব্যবহৃত রেখে অর্থাৎ ব্রেনের ডান বা বাম এর যেকোন অংশের কার্যক্রমকে অবজ্ঞা করে জীবনের প্রকৃত সফলতা, সুখ ও সন্তুষ্টি আশা করা বোকামী ছাড়া আর কিছু নয়। বিশ্বাস ও আবেগ-অনুভূতি মানুষের হৃদয়-আত্মায় অবস্থান করে, কখনোই তাকে মস্তিষ্কে, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ব্রেনের বাম অংশের কার্যক্রমের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্রেনের ডান সাইড আসলে হৃদয়-আত্মার কার্যক্রম গুলোর সাথে সম্পর্কযুক্ত। অন্যদিকে হৃদয়-আত্মার অনুভূতিগুলোকে consciously realize করার জন্য ব্রেনের বাম সাইড বৈষয়িক বিভিন্ন যুক্তি খুঁজে বের করতে সাহায্য করে অর্থাৎ ব্রেনের ডান অংশের কার্যক্রমকে বিস্তারিতভাবে বোঝার ও justify করার জন্য ব্রেনের বাম অংশের দরকার হয়। সে হিসেবে আসলে মানুষের পুরো অস্তিত্বই নির্ভর করে তার হৃদয়-আত্মা এবং এসবের সাথে সম্পর্কযুক্ত ব্রেনের ডান অংশের কার্যক্রমের উপর। ব্রেনের বাম অংশের আসলে নিজস্ব স্বকীয়তা বলতে কিছু নেই, সে শুধু হৃদয়-আত্মার সাথে সম্পর্কিত ব্রেনের ডান অংশের কার্যক্রম গুলো সূচারুরূপে সম্পাদনের জন্য helping hand হিসেবে কাজ করে। এই সত্যটা বুঝতে না পারার কারণে সমাজের বৈষয়িক চিন্তানির্ভর অনেক মানুষই ব্রেনের বাম পাশকে আলাদাভাবে মূল্যায়ন করে, এমনকি অনেকে এটার কার্যক্রমকে সবকিছু ভেবেই জীবন পার করে দেন। এই ধরনের মানুষেরা জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে ভয় পান। কারণ তারা মুখে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখার কথা বললেও প্রকৃত অর্থে তাদের ঈমান তথা বিশ্বাসের জোর খুব কম থাকে। আর এ কারণে তারা সমস্যায় পড়লে একটুতেই কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন ও সহজেই ধৈর্য্যহারা হয়ে যান। আর এ ধরনের মানুষের পক্ষে বড় কোন দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভবপর হয়ে ওঠে না। সুতরাং আবেগ ও বিবেকের গুরুত্ব বিবেচনায় আবেগ ধারণকারী ব্রেনের ডান অংশই মানুষের জীবনে সফলতা, সুখ ও সন্তুষ্টি অর্জনে মুখ্য ভূমিকা রাখে। আর এ কারণেই একজন মানুষের জীবনকে সফল, সুখময় ও তুষ্ট করতে ব্রেনের ডান অংশের কর্মক্ষমতা বৃদ্ধি করা তথা আবেগী জীবন যাপনের কোন বিকল্প নেই। অন্যদিকে সন্ন্যাস জীবন অবলম্বন না করে দুনিয়ার শোরগোলের মাঝে জীবন যাপন করে আত্মার প্রকৃত মুক্তি (internal freedom) ও আধ্যাত্মিকতা (spirituality) তথা সৃষ্টিকর্তার নৈকট্য (transcendence) অর্জন করার কার্যকর উপায় হচ্ছে হৃদয় ঘটিত বাস্তবতা তথা আত্মার প্রেম বা True Love-কে জাগিয়ে তোলা ও হৃদয়ে লালন করা।