- Jan 13, 2026
- 3
- 50
- 1029
1 mo ago
|
All Level
জীবন গঠনের মূলনীতি
জীবনের দুইটা বাস্তব রূপ আমরা সবসময় দেখতে পাই। এর একটি হচ্ছে, হৃদয় ঘটিত বাস্তবতা বা আবেগের চরম বহি:প্রকাশ; আর অন্যটি হচ্ছে, মস্তিষ্ক নি:সৃত বাস্তবতা বা বিবেকের বৈষয়িক যুক্তিনির্ভর বিচার-বিশ্লেষণ। এর প্রথমটা হৃদয় থেকে শুরু হয়ে আমাদের ব্রেনের ডানপাশে গিয়ে শেষ হয়। আর বৈষয়িক চিন্তা সরাসরি ব্রেনের বামপাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দুই বাস্তবতা পরস্পর বিরোধী এবং সৃষ্টিকর্তা এদেরকে ব্রেনের আলাদা আলাদা অংশ হতে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন বিধায় এর যেকোন একটাকে অব্যবহৃত রেখে অর্থাৎ ব্রেনের ডান বা বাম এর যেকোন অংশের কার্যক্রমকে অবজ্ঞা করে জীবনের প্রকৃত সফলতা আশা করা বোকামী ছাড়া আর কিছু নয়।
এই দুই বাস্তবতা নিয়েই আমাদের জীবন। কিন্তু বেশীরভাগ মানুষই জীবনের এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করতে অপারগ হয়। সেসব মানুষের কিছু সংখ্যক ব্রেনের ডান পাশটাকে বেশী কাজে লাগান অর্থাৎ আবেগকে বেশী প্রাধান্য দেন, অন্যদিকে অন্যরা ব্রেনের বাম পাশকে বেশী কাজে লাগান অর্থাৎ বৈষয়িক চিন্তা-ভাবনা গুলোকে এতো বড় করে দেখেন যে তাদের কাছে আবেগী বিষয়গুলো অনেকটা মূল্যহীন হয়ে যায়।
এই দুই ধরণের ভারসাম্যহীনতা নিয়েই সমাজের বেশীরভাগ মানুষের জীবন কাটে। আর এই ভারসাম্যহীন অবস্থায় মানুষ যখন দীর্ঘদিন পার করে দেন তখন সেটা এক ধরণের অভ্যস্ততায় রূপ নেয়। ফলে সে নিজে থেকে তার ভারসাম্যহীনতার সমস্যাটা আর উপলব্ধি করতে পারে না।
এই ভারসাম্যহীনতার বিষয়টাকে সংক্ষেপে ৮০/২০ রুল দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। যারা ৮০/২০ রুল সম্পর্কে অবগত নন তাদের জন্য বলছি, দুনিয়ার অনেক অসংগতি যা আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে ব্যর্থ হই সেসবকে ৮০/২০ রুল দ্বারা সহজেই ব্যাখ্যা করা যায়।
উদাহরণ হিসেবে বলা যায়, কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের কাছে যে পরিমাণ টাকা রয়েছে তা যদি ঐ টাকা যাদের অধিকারে আছে সেই মানুষদের সংখ্যার সাথে মিলানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে, প্রায় ২০ ভাগ লোকের হাতে ঐ সমাজের ৮০ ভাগ টাকা রয়েছে; আর বাকী প্রায় ৮০ ভাগ লোকের সবার টাকার পরিমাণ একত্র করলে তা মোট টাকার অংকের মাত্র ২০ ভাগ হবে।
এই বিষয়টাকে Pareto principle (আবিষ্কারকের নাম অনুসারে) বা ৮০/২০ প্রিন্সিপাল বা রুল বলা হয়ে থাকে। এছাড়া একে অন্য নামেও বর্ণনা করা হয়, যথা - the law of the vital few or the principle of factor sparsity। এই রুল সম্পর্কে এক কথায় বলতে গেলে বলতে হয়, for many events, roughly 80% of the effects come from 20% of the causes। বাস্তব জীবনে এর প্রমাণও আমরা হর-হামেশা দেখতে পাই। পৃথিবীতে খুব কম সংখ্যক লোকই জীবনে বড় ধরণের সাফল্য পায়। আর বেশী সংখ্যক মানুষ সাধারণ ধাঁচের জীবন যাপনের মাধ্যমে তাদের জীবন পার করে দেন।
যদি ১০০ জন মানুষের জীবনের মোট সফলতাকে ১০০ ধরা হয় তাহলে দেখা যাবে যে, মাত্র ২০ ভাগ লোকের ভাগ্যে জীবনের প্রায় ৮০ ভাগ সফলতা ধরা পড়েছে। আর সমাজের প্রায় ৮০ ভাগ মানুষই সাদামাটা জীবন যাপন করে তাদের জীবন পার করে দিয়েছেন, অর্থাৎ তাদের জীবনের পরিপূর্ণতার মাত্র প্রায় ২০ ভাগ তারা সারা জীবনের চেষ্টা দ্বারা অর্জন করতে সক্ষম হয়েছেন।
জীবনে বড় ধরণের সফলতা পেতে হলে জীবনের দুইটা বাস্তব রূপ যার একটি হচ্ছে, হৃদয় ঘটিত বাস্তবতা বা আবেগের চরম বহি:প্রকাশ; আর অন্যটি হচ্ছে, মস্তিষ্ক নি:সৃত বাস্তবতা বা বিবেকের বৈষয়িক যুক্তিনির্ভর বিচার-বিশ্লেষণ - এই উভয় বাস্তবতার সুষম সমন্বয় নিয়ে জীবন যাপন করাটা অত্যন্ত জরুরী।
আর যে ব্যক্তি এই ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করতে ব্যর্থ হবে অর্থাৎ ৮০/৮০ লাইফস্টাইল-কে বেছে নিতে ব্যর্থ হবে সে বাস্তব জীবনে বড় মাপের সফলতা থেকেও সবসময় অনেক দূরে অবস্থান করবে - এটাই জীবনের সবচেয়ে বড় ট্রাজেডী, যা বলতে গেলে অনেকটা open secret এর মতো অর্থাৎ আমরা জানি-বুঝি কিন্তু আমলে নিতে পারি না!
তাই সমাজের বেশীরভাগ মানুষ যা করে বা যে ধরণের বৈশিষ্ট্যের অধিকারী তা অনুসরণ করে জীবনে বড় মাপের সাফল্য আশা করা যায় না। কারণ ৮০/২০ রুল বলে যে, সমাজের বেশীরভাগ মানুষ অর্থাৎ প্রায় ৮০ ভাগ মানুষই জীবনে বড় ধরণের সাফল্য পাবে না, অন্য কথায় বলতে গেলে, তাদের জীবনে পরিপূর্ণ সফলতার মাত্র প্রায় ২০ ভাগ কোনমতে জুটবে।
আর বড় সাফল্য তারাই পাবে যারা কম সংখ্যকের দলে থাকবে অর্থাৎ তারা সেই ২০ ভাগ সৌভাগ্যবান/সৌভাগ্যবতী মানুষের দলে হবেন যারা আবেগ ও বিবেকের সুষম সমন্বয়ে একটা perfect lifestyle follow করে জীবন যাপন করেন। আর এই বৈশিষ্ট্যের মানুষরাই সবসময় পৃথিবীর সব সফলতার ন্যূনতম ৮০ ভাগের হকদার হয়ে থাকেন।
তাই এখন ভেবে দেখুন আপনি কোন দলে নিজেকে দেখতে চান। সফল জীবনের অধিকারী হতে চাইলে নিজের বিবেক আর আবেগের সুষম সমন্বয় তথা ৮০/৮০ লাইফস্টাইলের কোন বিকল্প নেই। জীবনের এই দুই বাস্তবতার মধ্যে প্রকৃত ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করতে পারলেই কেবল জীবনের প্রত্যেকটা কাজে সফল হওয়া সম্ভব।
"জীবনে ৮০/৮০ লাইফস্টাইলের এই কৌশল অবলম্বন ব্যতীত আর অন্য কোনভাবেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়" - এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ও আমলে নিতে পারবো, ততই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে।
You may also like to read others
নিজের জীবনের ব্যাপক ও কার্যকর পরিবর্তনের উপায়
Jan 25, 2026
জীবনে PASSION-ই সফলতার মূল চাবিকাঠী
Jan 25, 2026
জীবনকে পরিপূর্ণ করতে ও জাগতিক লক্ষ্য পূরণে করণীয়
Jan 25, 2026