- Jan 25, 2026
- 3
- 21
- 264
19 day ago
|
All Level
জীবনকে পরিপূর্ণ করতে ও জাগতিক লক্ষ্য পূরণে করণীয়
যার আবেগ বেশী তাকে যেমন ভালো বলার সুযোগ নেই তেমনি যে শুধু বিবেকবান তাকেও পরিপূর্ণ মানুষ মনে করা ঠিক নয়। দুটোর combination বা consolidation এর মধ্যেই আসলে পরিপূর্ণতা তথা Fulfillment।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে গুরুত্বের বিচারে আবেগ ও বিবেক কি সমান গুরুত্বপূর্ণ নাকি তাদের মধ্যে তারতম্য রয়েছে?
এটিকে একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে। ধরুন, এক ব্যক্তি একটি বাড়ী বানাবে। সে একজন বড় ব্যবসায়ী ও তার অনেক টাকা আছে। নিজের স্বপ্নের একটা বাড়ী বানানোর জন্য সে তার টাকা খরচের সিদ্ধান্ত নিল। বাড়ীর ডিজাইন ফাইনাল করার জন্য একজন Architect কে ডেকে এনে বাড়িটা কেমন হবে এবং তিনি কেমন বাড়ী বানাতে চাচ্ছেন তা Architect কে বুঝিয়ে দিয়ে একটা খসড়া ডিজাইন করে আনতে বললেন। এরপর সেই ডিজাইন দেখে প্রয়োজনীয় modification করে এক পর্যায়ে তিনি design টি finally approve করলেন। এরপর তিনি civil engineer নিয়োগ দিলেন যেন বাড়ী তৈরীর ক্ষেত্রে প্রত্যেকটি কাজ professional way তে নিখুঁতভাবে সম্পন্ন করতে পারেন। অর্থাৎ ভালোভাবে একটি বাড়ী তৈরী করতে যেসব নিয়মকানুন, যেমন - বিল্ডিং কোড, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা সহ অন্যান্য কন্সট্রাকশন কাজ যেন বর্তমানের আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে হয় সেজন্য expert লোকের সাহায্য নিয়ে প্রজেক্টটি সম্পন্ন করার ব্যবস্থা নিলেন।
এখন উপরের ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে, এই বাড়ী তৈরীর কাজটা ২ (দুই) ধরনের মানুষের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। একজন যে উদ্যোক্তা যার এই বাড়ী নিয়ে একটা স্বপ্ন আছে। যিনি এই বাড়ী তৈরীর সকল ব্যয় নির্বাহ করছেন এবং তার ইচ্ছে বা স্বপ্ন বাস্তবায়নের নিরিখে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা তিনি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন। আর অন্যদিকে আরেক এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদেরকে তিনি নিয়োগ দিয়েছেন (ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মীরা) এবং যারা সেই উদ্যোক্তার ইচ্ছা বাস্তবায়নে ও professional ethics মেনে বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী সঠিক ও সুন্দরভাবে বাড়ীটি গড়তে কাজ করছেন। তারা কেউই নিজের কোন স্বপ্ন বাস্তবায়নের জন্য এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন না, বরং পেশাদারিত্বের জায়গা থেকে অন্যের স্বপ্নটা বাস্তবায়ন করাকে নিজের দায়িত্ব মনে করে এই কাজে আত্মনিয়োগ করেছেন।
তাহলে এই দুই শ্রেণীর মানুষের গুরুত্ব কি একই পর্যায়ের হবে? একজনের আছে আবেগ বা স্বপ্ন ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের অর্থসহ যা যা প্রয়োজন তার সব জোগান দেয়ার ইচ্ছা। আর অন্যজনের আছে বিবেক তথা expertise অর্থাৎ উদ্যোক্তার স্বপ্নটাকে সত্যিতে রূপ দেয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা।
উদ্যোক্তা যদি নিজের স্বপ্ন বাস্তবায়নে অর্থ-সম্পদ ব্যয়ের মানসিকতা নিয়ে কোন প্রজেক্ট হাতে না নেয় তাহলে দক্ষ ব্যক্তিও বেকার বসে থাকবে। তাই গুরুত্বের বিচারে উদ্যোক্তাই মূলত: সবকিছু। দক্ষ ব্যক্তি শুধু তার helping hand মাত্র। তাই উদ্যোক্তাই আসলে Dominant আর তাকে সাহায্যকারী অন্য সবাই হচ্ছে Subservient।
ঠিক একই সম্পর্ক রয়েছে ব্রেনের ডান সাইড আর বাম সাইডের কার্যক্রমের মধ্যে। একজন উদ্যোক্তার মত স্বপ্ন দেখা হতে শুরু করে তা বাস্তবায়নে যত অনুপ্রেরণা দেয়া, কাজে লেগে থাকার জন্য ধৈর্য্য ও অধ্যাবসায় বজায় রাখা এবং নিজের শক্তি-শ্রম ব্যয় করা - এসবের সবই সম্পাদন হয় ব্রেনের ডান অংশ দ্বারা। আর ব্রেনের বাম অংশ শুধু আজ্ঞাবহ কর্মচারীর মত ব্রেনের ডান অংশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় যুক্তি নির্ভর বিচার-বিশ্লেষণের মাধ্যমে বৈষয়িক সহযোগিতা প্রদান করে থাকে মাত্র।
তাই কারো ব্রেনের ডান অংশের কার্যক্রম দুর্বল হলে অর্থাৎ কেউ যদি কম আবেগী হয় তাহলে সে যেমন কম উদ্যোগী হবে, তেমনি সে কম দূরদর্শী ও কম সৃজনশীল হবে এবং তার মধ্যে অটল বিশ্বাস, ধৈর্য্য, কল্পনাশক্তি প্রভৃতির অভাব থাকবে। সুতরাং জীবনে সফলতার জন্য যেসব মানসিক গুনাবলী অতি প্রয়োজনীয় সেসবের ঘাটতি থাকায় সেই ব্যক্তি কোন কাজে আশাবাদী হয়ে অধ্যাবসায় সহকারে দীর্ঘদিন কাজে লেগে থাকতে অপারগ হবে। ফলে তার জীবনে সফলতা ও সুখ আসবে না। তাই মানুষের ব্রেনের ডান অংশের কর্মক্ষমতা বৃদ্ধির সাথে জীবনে সফল ও সুখী হওয়ার গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে ব্রেনের ডান সাইড যেহেতু পরিচালকের ভূমিকা পালন করে তাই ব্রেনের বাম অংশকে কাজে লাগানোর ক্ষেত্রেও ব্রেনের ডান সাইডের ভূমিকা রয়েছে। তাই আমাদের ব্রেনের ডান সাইড ভালোভাবে কাজ করলে ব্রেনের বাম সাইডের কর্মক্ষমতা এমনিতেই বৃদ্ধি পাবে।
সুতরাং আবেগ ও বিবেকের গুরুত্ব বিবেচনায় আবেগ ধারণকারী ব্রেনের ডান অংশই মানুষের জীবনে সুখ ও সফলতা অর্জনে মুখ্য ভূমিকা রাখে। অন্যদিকে ব্রেনের বাম অংশ প্রসূত বিবেক মূলত: বাড়ী তৈরীর সেই ইঞ্জিনিয়ারের মত কাজে সহায়তা করে মাত্র।
সুতরাং এককভাবে শুধু আবেগ যেমন গন্তব্যে নিতে পারে না তেমনি আবেগ ব্যতীত শুধু বিবেকও অসম্পূর্ণ। এই দুইয়ের সুষম সমন্বয়ই হচ্ছে মূলত: পরিপূর্ণতা তথা Fulfillment। তাই এই দুইয়ের সুষম সমন্বয়ে জীবন অতিবাহিত করার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা, সুখ ও পরিপূর্ণতা।
You may also like to read others
জীবন গঠনের মূলনীতি
Jan 13, 2026
নিজের জীবনের ব্যাপক ও কার্যকর পরিবর্তনের উপায়
Jan 25, 2026
জীবনে PASSION-ই সফলতার মূল চাবিকাঠী
Jan 25, 2026