- Jan 25, 2026
- 3
- 23
- 388
19 day ago
|
All Level
জীবনে PASSION-ই সফলতার মূল চাবিকাঠী
জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার ও জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন তথা জীবনটাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো নিজের সত্যিকারের ভালোলাগা বা PASSION-কে খুঁজে বের করা।
প্রখ্যাত দার্শনিক মাওলানা জালালুদ্দিন রুমী বলেছেন, "প্রত্যেকটা মানুষকে বিশেষ কোন উদ্দেশ্যে তৈরী করা হয়েছে এবং সে উদ্দেশ্য পূরণের প্রতি তার ভালোলাগাও তৈরী করে দেয়া হয়েছে।"
অর্থাৎ আমার সত্যিকারের ভালোলাগা বা PASSION-কে যদি আমি চিহ্নিত করতে পারি তাহলে সৃষ্টিকর্তা আমাকে কি উদ্দেশ্য পূরণের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন তা আমি খুব সহজেই বুঝতে পারবো।
এর পরের কাজ হলো অন্য মানুষ যে যাই বলুক এবং সেটার পেছনে লেগে থাকতে যত বাধাই আসুক না কেন, নিজের সত্যিকারের ভালোলাগা বা PASSION বাস্তবায়নের জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাওয়া।
কিন্তু সমস্যা হলো অনেক মানুষই বুঝতে পারে না তার সত্যিকারের ভালোলাগা কিসে বা তার PASSION টা আসলে কি?
এটা খুবই common একটি প্রশ্ন, কিন্তু এর উত্তর দেয়াটা খুবই কঠিন। আমি বলবো, যে উদ্দেশ্যে সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা যদি রহস্যাবৃত বিষয় না হয় তাহলে আর পরীক্ষা থাকলো কোথায়? আর পরীক্ষা না থাকলে পাস-ফেল থাকবে কিভাবে এবং পুরষ্কার-তিরষ্কারের ব্যবস্থাই বা থাকবে কিভাবে?
মোটকথা, নিজের সত্যিকারের ভালোলাগা বা PASSION খুঁজে বের করতে হলে অনেক সাধনার প্রয়োজন রয়েছে। একবারে সেটা আপনা-আপনি মনের দুয়ারে চলে আসে না।
আর কেউ যদি শুধু খুঁজতেই থাকে, কাজে না নামে তাহলে তার পক্ষে সেটা অনুধাবন করা প্রায় অসম্ভব। কোন কাজে যুক্ত হওয়ার মাধ্যমে আসলে সেটাকে খুঁজে বের করার পথটা তৈরী হয়।
যে কাজে আমি যুক্ত আছি সেটা আমার PASSION নাও হতে পারে, কিন্তু সত্যটাকে মনের গহীনে অনুধাবন করতে হলে বাস্তব পরিস্থিতি বা ক্ষেত্র তৈরীর দরকার হয়, শুধু কল্পনা দিয়ে সেটাকে পুরোপুরি উপলব্ধি করা যায় না।
যে নিজেকে জানার চেষ্টা করবে না, সে কখনো তার PASSION-কে খুঁজে পাবে না। আর একারণেই সেই বিখ্যাত উক্তি বলা হয়, "KNOW THYSELF" অর্থাৎ "নিজেকে জানো"।
একটা মাত্র জীবন, একবারই পৃথিবীতে আসার সুযোগ, অথচ নিজের PASSION টাকে চিনলাম না!
কি উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীতে আমার আবির্ভাব সেটা না বুঝেই খুব সাধারণভাবে জীবন পার করে দিলে দুইটা আফসোস নিয়ে জীবন তরী পার করতে হবে -
(১) আমার দ্বারা সমাজে যে VALUE ADDITION হওয়ার কথা ছিল তা আমি করে যেতে পারলাম না; এবং
(২) নিজের জীবনটাকে প্রকৃত অর্থে উপভোগ করার যে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছিল তা থেকে নিজেই নিজেকে বঞ্চিত করলাম।
নিজের প্রকৃত ভালোলাগা বা PASSION বাস্তবায়নে নিয়োজিত একজন মানুষ নিজেকে যতটা সুখী ভাবতে পারে, অন্য কোন কাজের মধ্যে সে সেই আনন্দ খুঁজে পাবে না - এটাই স্বাভাবিক।
তাই সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি কোন পথে হাঁটতে চান তার সিদ্ধান্তটা যেমন আপনার, তেমনি ফলাফলটাও আপনারই!
সোনাকে আগুনে পুড়ে তবেই খাঁটি হতে হয়। PASSION-কে বেছে নিয়ে খাঁটি সোনা হতে হলে অনেক ত্যাগ-তিতীক্ষা এবং সমাজের অনেকের দ্বারা লাঞ্ছনা-গঞ্জনা ও হাসি-ঠাট্টার শিকার হতে হয়।
তবেই সফলতা, নয়তো নয়!!!
You may also like to read others
জীবন গঠনের মূলনীতি
Jan 13, 2026
নিজের জীবনের ব্যাপক ও কার্যকর পরিবর্তনের উপায়
Jan 25, 2026
জীবনকে পরিপূর্ণ করতে ও জাগতিক লক্ষ্য পূরণে করণীয়
Jan 25, 2026