- Jan 25, 2026
- 3
- 32
- 521
19 day ago
|
All Level
নিজের জীবনের ব্যাপক ও কার্যকর পরিবর্তনের উপায়
প্রত্যেকটা মানুষের অন্তরে sub conscious mind এ একটা self image বা mental blueprint থাকে যেটা conscious level এ মানুষ উপলব্ধি করতে পারে না। এই self image বা mental blueprint শৈশব কাল থেকে মানুষের অন্তরে develop হওয়া শুরু করে।
একটি শিশু পৃথিবীতে আসার পর থেকে যাদের নিকট প্রতিপালিত হয় এবং যে learning environment এ বড় হয় তার ভালো-মন্দ সবকিছুই এই self image বা mental blueprint তৈরীতে ভূমিকা রাখে। আর মানুষের জীবনের বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতার আলোকে তা দিনে দিনে সমৃদ্ধ হয় অথবা কলুষিত হয়।
এই self image বা mental blueprint মানুষের সচেতন ও অবচেতন মনের প্রায় সমস্ত কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা দৈনন্দিন জীবনে যত ধরণের কাজ করে থাকি তার বেশীরভাগই মূলত: নিজেদের অজান্তেই আমাদের sub conscious mind এ থাকা self image বা mental blueprint এর নির্দেশনা অনুসারে ঘটে থাকে।
আমরা conscious mind এ willpower ব্যবহার করে sub conscious mind এর নির্দেশনার বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাইলেও তা বেশীক্ষণ continue করা সম্ভব হয় না। একটা পর্যায়ে গিয়ে sub conscious mind এর নির্দেশনা আমাদের conscious willpower কে take over করে যার কারণে আমরা পুনরায় আগের অভ্যাসে ফিরে যাই।
আর এ পরিস্থিতিটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তারা যারা দীর্ঘদিন ধরে ধূমপানে অভ্যস্ত থাকার পরে consciously willpower ব্যবহার করে ধূমপান ছেড়ে দিতে চান, কিন্তু কষ্ট করে কয়েকদিন সেটা হতে বিরত থাকতে পারেন মাত্র। এরপর sub conscious mind এর নির্দেশনা পুনরায় তাদের conscious mind এর willpower কে take over করে বিধায় ঐ ব্যক্তি পুনয়ার ধূমপান শুরু করে দেন।
এই ঘটনা অন্য যেকোন কাজেও একইভাবে ঘটে থাকে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল কার্যক্রমই sub conscious mind এর instruction follow করে এভাবে ঘটে থাকে।
তবে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে, আমরা চাইলে আমাদের self image বা mental blueprint কে পরিবর্তন করতে পারি। আর যে উপায়ে সে পরিবর্তন আনা যায় সেটাকে সংক্ষেপে বলা হয় Self Image Psychology (সেলফ ইমেজ সাইকোলজী)।
You may also like to read others
জীবন গঠনের মূলনীতি
Jan 13, 2026
জীবনে PASSION-ই সফলতার মূল চাবিকাঠী
Jan 25, 2026
জীবনকে পরিপূর্ণ করতে ও জাগতিক লক্ষ্য পূরণে করণীয়
Jan 25, 2026