- Jan 27, 2026
- 2
- 19
- 225
18 day ago
|
All Level
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে
আমরা প্রতিনিয়ত জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত সময় অতিবাহিত করছি। আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কার্যক্রমের সফলতা-ব্যর্থতার অনেকটাই আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়ে থাকে।
অন্যদিকে আমাদের সকল কার্যক্রম মহান আল্লাহ তায়ালার নিকট গ্রহনযোগ্যতা পায় একমাত্র সঠিক নিয়তের উপর ভিত্তি করে। এজন্য ইমাম বুখারী (রহ:) বুখারী শরীফের শুরুতেই 'নিয়ত' সংক্রান্ত হাদিস উল্লেখ করেছেন।
উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি যে, "প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে - সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য।"
প্রতিদিন আমরা যেসব কাজ-কর্ম করি তার শুরুতে আমরা যদি নিয়তটুকু ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের ঐ একই কাজ সম্পাদনের মাধ্যমে আমরা বাস্তব প্রয়োজন মিটানোর পাশাপাশি আখিরাতের জন্যে অনেক পূণ্যও হাসিল করতে পারি।
এখন আসি ইসলামে নিয়তের উপর এতো গুরুত্ব আরোপ করার কারণ কি? একটি উদাহারণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি।
ধরুন, কেউ আপনাকে একটা দামী মোবাইল ফোন উপহার দিল। এতো অর্থ ব্যয় করে উপহার দেয়ায় আপনিও সেটি পেয়ে খুব খুশি হলেন। কিন্তু কোন এক মাধ্যমে আপনি জানতে পারলেন মোবাইলটি সে ক্রয় করেনি বরং অন্যের মোবাইল চুরি করেছে। তখন কি আপনার সে উপহারটি গ্রহণ করতে ইচ্ছে করবে? মোটেই না, কারণ আপনাকে খুশি করার জন্যে নিজের পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থ ব্যয় করে সে তা ক্রয় করেনি।
তাহলে এখন বলুন, এই বিশ্ব জাহানের স্রষ্টা যার কোনকিছুরই অভাব নেই, তিনি কেন সেই উপহার গ্রহণ করতে আগ্রহী হবেন যা তাকে খুশি করার নিয়তে সততা ও পরিশ্রমের দ্বারা অর্জিত হয়নি?
You may also like to read others
জীবন গঠনের মূলনীতি
Jan 13, 2026
নিজের জীবনের ব্যাপক ও কার্যকর পরিবর্তনের উপায়
Jan 25, 2026
জীবনে PASSION-ই সফলতার মূল চাবিকাঠী
Jan 25, 2026